বাংলাদেশ

এলপি গ্যাসে কৃত্রিম সংকট, বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

এলপি গ্যাসে কৃত্রিম সংকট, বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোথাও এলপি গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেওয়া হচ্ছে কিনা জেলাপ্রশাসকদের খতিয়ে দেখতে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে অনলাইনে জেলাপ্রশাসকদের সাথে অনলাইনে বৈঠক করে এই নির্দেশনা দেন তিনি।

বৈঠকের পরে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে এলপি গ্যাসের সরবরাহের কোন ঘাটতি নেই। তবে কিছু জায়গায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বেশি নেওয়া হচ্ছে।

সরবরাহ ঠিক থাকার পরও কেন এলপিজির ঘাটতি এবং বেশি দাম নেয়া হচ্ছে এসব তথ্য জেলা প্রশাসকরা পাঠানোর পর আমদানিকারকদের সাথে বৈঠক করবেন বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজি আমদানির বিষয়ে বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক আছে। এসব বিষয়ে আরও যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এনবিআর এর তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এবং চলতি সেপ্টেম্বর মাসে ২২ তারিখ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ৭৪২ মেট্রিক টন এলপিজি আমদানি করা হয়েছে। এতথ্য অনুযায়ী, দেশে এলপিজির জোগান ও মজুদ পরিস্থিতি ভালো। বর্তমানে এলপি গ্যাসের কোনো ধরনের সংকট নেই।

বিষয়:ইকবাল হাসান মাহমুদ টুকুএনবিআরএলপি গ্যাসে কৃত্রিম সংকট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…