ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের মোটিফে আগুন দেয়া দুস্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। রমনা বটমূলে বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি বলেন, পহেলা বৈশাখ ও শোভাযাত্রা ঘিরে রাজধানী জুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেনো অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক।







