চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যকুমারের ফিফটি, সুপার এইটে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে শুরু থেকে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারানোর পর তৃতীয় ম্যাচে জয় পেয়েছে দলটি। সূর্যকুমার যাদবের ফিফটিতে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে গ্রুপ ‘এ’ থেকে সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটে পাঠায় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১১০ রানে থামে স্বাগতিক দলটি। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বিরাট কোহলির গোল্ডেন ডাকের পর রোহিত শর্মা ফিরে যান ৬ বলে ৩ রান করে। সূর্যকুমারকে সঙ্গী করে হাল ধরেন রিশভ পান্ট। ৪৪ রানে পান্টও ফিরে যান। ২০ বলে ১৮ রান করেন উইকেটরক্ষক ব্যাটার।

পরে শিভম দুবেকে সঙ্গী করে ফিফটির পাশাপাশি দলের জয় তোলেন সূর্যকুমার। দুই চার ও দুই ছক্কায় ৪৯ বলে ৫০ রান করেন টি-টুয়েন্টির বিশ্বসেরা ব্যাটার। একটি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন দুবে।

যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ ন্যাট্রাভালকার দুটি এবং আলি খান একটি উইকেট নেন।

আগে ব্যাটে নেমে ভারতের বোলারদের তোপে বেশ বেগ পোহাতে হয়েছে যুক্তরাষ্ট্র ব্যাটারদের। সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেছেন নিতিশ কুমার। তার ২৩ বলের ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কার মার। দুই ছক্কায় ৩০ বলে ২৪ রান করেছেন স্টিভেন টেইলর। কোরি অ্যান্ডারসন ১২ বলে ১৫ রান করেন।

Reneta

দুর্দান্ত করেছেন আর্শদীপ সিং। চার ওভারে ৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। হার্দিক পান্ডিয়া দুটি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্শদীপটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT