চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রেপ্তার ব্যক্তি বললেন, ‘ইমরানকে হত্যা করতেই গুলি করেছিলাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করা ওই ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদ শহরে ইমরানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি, তবে সংবাদমাধ্যমে বন্দুক উঁচিয়ে ধরা অবস্থায় তার একটি অস্পষ্ট ছবি প্রকাশিত হয়েছে।

ক্যামেরার সামনে ওই ব্যক্তি বলেছেন, ইমরান খানকে হত্যা করার জন্যই তিনি গুলি ছুঁড়েছিলেন। কারণ ইমরান খান মানুষকে “বিভ্রান্ত” করছেন।

ওই ব্যক্তি বাইকে করে গুজরানওয়ালায় এসেছিলেন এবং বাইকটি তার চাচার বাসায় রেখেছিলেন।

ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লংমার্চ শুরু করে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনাসাফ (পিটিআই)।

Reneta

৪ নভেম্বর ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচির। দলের চেয়ারম্যান হিসেবে লংমার্চের শুরু থেকেই গাড়ি বহরের সামনে ছিলেন ইমরান।

লংমার্চের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদ শহরে সমাবেশ করছিলেন ইমরান খান। সেই সময়েই গ্রেপ্তার ওই ব্যক্তি তার পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার সময় প্রাণঘাতী বন্দুক একে ৪৭ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করেছিল হামলাকারী।

এছাড়া হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে পিটিআইয়ের একজন কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ঘটনার পরপরই পিটিআইয়ের কর্মী-সমর্থকরা হামলাকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। জিও টিভির জানিয়েছে, হামলার আগে যেখানে অবস্থান নিয়েছিলেন হামলাকারী ওই ব্যক্তি, সেই স্থানটিতে তিনি একাই ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সতর্ক করলেন ডে পল

জুলাই ৩, ২০২৬

পরিস্থিতি যেমনই হোক গোল করতে পারব: হ্যারি কেন

জুলাই ৩, ২০২৬

‘শাহ সিমেন্ট-ইমা’ মিডিয়া কাপে চ্যানেল আইয়ের দুই জয়

জুলাই ৩, ২০২৬

শেষ ষোলোর টিকিট খুঁজতে আর্জেন্টিনার এই একাদশ?

জুলাই ৩, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT