আদালত

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহির্মুখী দৃশ্য, যেখানে একটি বড় সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০১৬ সালে গাজীপুরে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৭ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধমানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধট্র‍্যাইব্যুনাল-১।

প্রসিকিউসনের আবেদনে সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধট্র‍্যাইব্যুনাল-১ এই আদেশ দেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে ৭ তরুণকে ধরে এনে ২০১৬ সালের অক্টোবরের গাজীপুরের একটি বাসায় আটকে বাহির থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত মাদ্রাসাছাত্র ইব্রাহিমের বাবা আন্তর্জাতিক অপরাধট্র‍্যাইব্যুনালে অভিযোগ করেন।

সেই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়। সে আবেদনের পরট্র‍্যাইব্যুনাল আজ গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। ট্র‍্যাইব্যুনালে আজ প্রসিকিউসন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

বিষয়:গ্রেপ্তারি পরোয়ানা জাবেদ পাটোয়ারি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…