বাংলাদেশ

র‌্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই-আগস্ট গণহত্যা মামলা

র‌্যাবের সাবেক ডিজি হারুনের ছবি, বাংলাদেশি পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের সাবেক ডিজি হারুনের ছবি, তিনি বাংলাদেশি পুলিশ কর্মকর্তা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগষ্ট গণহত্যার অভিযোগে করা মামলায় র‍্যাবের সাবেক ডিজি হারুন উর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

আশুলিয়ায় ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় এস আই মালেক ও কনস্টেবল মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত বছরের ৫ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত র‍্যাবের ডিজি ছিলেন হারুন উর রশিদ। তার বিরুদ্ধে ওই সময় আন্দোলনকারীদের উপর হেলিকপ্টার থেকে গুলি করা, নির্বিচারে মানুষকে হত্যা, প্ররোচনা, অধঃস্তনদের বাধা না দেয়ার অভিযোগ আনে প্রসিকিউশন।

অপরাধের প্রাথমিক প্রমাণ থাকার কথা জানিয়ে র‍্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় প্রসিকিউশন।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় গ্রেফতার এস আই মোহাম্মদ আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারের বিষয়েও আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবয়ুনাল।

এর আগে গ্রেপ্তার দুই পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জুলাই-আগষ্ট গণহত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…