চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন

ফেরদাউস রবিন ফেরদাউস রবিন
৪:৪৮ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
জনপদ, সিরাজগঞ্জ
A A

সিরাজগঞ্জের বেলকুচিতে একই পরিবারে মা ও দুই ছেলে হত্যার অভিযোগে আইয়ুব আলী সাগর (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মন্ডল হত্যার রহস্য উদঘাটন সম্পর্কে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

এসময় তিনি আরও জানান, আসামি আইয়ুব আলী সাগর ও নিহত রওশন আরা সম্পর্কে সৎ মামা ভাগ্নী। সাগর পেশায় একজন তাঁতী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও এনজিওর ঋণের চাপে চরম হতাশাগ্রস্থ ছিল সাগর। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর  তারিখে ভাগ্নীর বাসায় টাকা ধার করতে যান এবং ভাগ্নী টাকা দিতে অস্বীকৃতি জানালে চুরির সিদ্ধান্ত নেন। চুরির একপর্যায়ে ভাগ্নী রওশন আরা জেগে যাওয়ায় পাশে থাকা শীল-পাটা দিয়ে বুকে আঘাত করে ও গলা টিপে হত্যা নিশ্চিত করে। পরে শিশু জিহাদ (১০) ও মাহিন (০৩) জেগে গেলে তাদেরও হত্যা করে। হত্যা শেষে ভোরে বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে নিজ বাড়ি উল্লাপাড়া উপজেলায় চলে যায়।

এ ঘটনায় গত ১ অক্টোবরে একটি হত্যা মামলা দায়েরের ভিত্তিতে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে গত ৩ অক্টোবরে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

১ অক্টোবর শনিবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মৌপুর নতুনপাড়া গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে মা ও দুই ছেলে সহ অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরাজগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT