চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চিঠি’ নিয়ে অপপ্রচারে সতর্ক করল সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

সম্প্রতি সেনাসদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ঘিরে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানানো হয়েছে, ওই চিঠিটি বাংলাদেশ পুলিশের সঙ্গে পূর্বে সংঘটিত কিছু ঘটনায় সেনাসদস্যদের হেনস্তার অভিযোগ-সংক্রান্ত তথ্য আহ্বান বিষয়ক ছিল। তবে এটি ছিল জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চাহিদার ভিত্তিতে তথ্য সংগ্রহের অভ্যন্তরীণ পদক্ষেপ, যা পরে সেনাসদর কর্তৃক বাতিল করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

আইএসপিআর জানায়, পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ ও সেই বর্বর হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিশনের চাহিদা অনুযায়ী তথ্য পাঠানোর উদ্দেশ্যেই ওই চিঠি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে যেকোনো রকম ভুল ব্যাখ্যা বা অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এড়ানোর জন্য সেনাসদর থেকে তাৎক্ষণিকভাবে সেই চিঠির কার্যক্রম স্থগিত ও বাতিল করা হয়।

একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি এবং অনাস্থা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এতে কোনোভাবেই বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও জনসাধারণকে আহ্বান জানানো হয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় এবং পেশাদারিত্বের সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই বন্ধন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Reneta

সামাজিক যোগাযোগমাধ্যমে বা গণমাধ্যমে এ সংক্রান্ত বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরচিঠি নিয়ে অপপ্রচারসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশবান্ধব উৎপাদনে আবারও আরসিএস সনদ অর্জন করল এপেক্স ফুটওয়্যার

জুন ১৩, ২০২৬

ব্রাজিল-মরক্কো লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুন ১৩, ২০২৬

ফায়ার সার্ভিস অফিসে নারীর সঙ্গে কর্মকর্তার নাচ-গানের ভিডিও ভাইরাল

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুত ও তৈরি: আনচেলত্তি

জুন ১৩, ২০২৬

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT