চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচিত সরকার না পাওয়া পর্যন্ত কাজ করে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

জাকির হাসান জাকির হাসান
১:৪১ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনাবাহিনী প্রধানের সংবাদ সম্মেলন, সেনা কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সেনাবাহিনী প্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবো, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।

Banglabid

তিনি আরও বলেন, আমরা দেশে যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।

কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।

এসময় সেনাপ্রধান নিজে সেনাসদস্যদের সঙ্গে ফায়ারে অংশগ্রহণ করেন। সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।

Reneta

ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেত্রিশ পদাতিক ডিভিশন। আর রানারআপ হয়েছে সাত বিগ্রেড ডিভিশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনারেল ওয়াকার-উজ-জামানতেত্রিশ পদাতিক ডিভিশনসাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতাসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT