বাংলাদেশ

বিমানবন্দর রেল স্টেশনে বিশেষ সেনা অভিযানে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবন্দর রেল স্টেশনে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় একটি বিশেষ অভিযানে ৮টি বিদেশী অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ১১ টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ০৮টি বিদেশী পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ কেজি ৩৯ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ২৩ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে।

এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:সেনাবাহিনীর বিশেষ অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…