দেশের প্রয়োজনে সেনাসদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর ১৯তম বার্ষিক সম্মেলন ২০২৪, যেখানে সেনাপ্রধানসহ সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম ‘কর্নেল অব দি রেজিমেন্ট’-এর অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন।
ওয়াকার-উজ-জামান বলেন, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, সেনাপ্রধান রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী অভিবাদন জানানো হয়। এরপর সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেয়া হয়।






