রাজধানীর নবাবপুরে আইয়ুব ভবনের একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) অগ্নি নির্বাপণে সেনাবাহিনীর কাজ করার তথ্য জানিয়েছে।
অন্যদিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেল জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।








