খুলনায় দুঃস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর ঈদ উপহার

খুলনায় সেনাবাহিনী দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, স্থান: সিটি আই হোস্টেল, তারিখ: ৭২ জুলাই ২০২২, আয়োজক: ৫৫ পদাতিক ডিভিশন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে খুলনায় ১৫০০ জন দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার খুলনা জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’ এর পক্ষে এই ঈদ উপহার প্রদান করা হয়।
আইএসপিআর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: খুলনা জেলার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক কেন্দ্র (পিটিআই) কমপ্লেক্সে সর্বমোট ১৫০০ দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। উপহারস্বরূপ সকলের হাতে তুলে দেওয়া প্যাকেটের মধ্যে ছিল পোলাওর চাল, সাধারণ ডাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর-এর সার্বিক তত্ত্বাবধানে ৫৫ পদাতিক ডিভিশন এই উপহার বিতরণ কার্যক্রমের আয়োজন করে।
এ সময় স্থানীয় প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






