বাংলাদেশ

সরকারি সফরে কাতারে সেনাপ্রধান

সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন, তিনি সেনাবাহিনীর পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানি-এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ বুধবার ৭ ফেব্রুয়ারি কাতার গেলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত ১৮ তম এএফসি এশিয়ান কাপ কাতার-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং ওয়ার্ল্ড অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ দোহা-২০২৪ এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন।

পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সফর শেষে সেনাপ্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

বিষয়:কাতার সফরসেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…