বাংলাদেশ

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবার

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারের ছবি, সেনা কর্মকর্তা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী প্রধানের বিদায়ী দরবারে সেনা কর্মকর্তা বসে আছেন, পেছনে সবুজ পটভূমি ও ফুলের সাজসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২২ জুন সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় করেন।

এ সময় সকল সেনানিবাস হতে সেনাসদস্যগণ ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে সংযুক্ত থেকে দরবারে অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধান তার বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

এছাড়াও, তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন।

দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়:ঢাকা সেনানিবাসসেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…