৫ দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্বল্পোন্নত দেশের পঞ্চম সম্মেলন এলডিসি-ফইভে অংশ নিতে পাঁচ দিনের সফরে কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ মার্চ শনিবার তিনি দোহার উদ্দেশে রওয়ানা হবেন।
জানা যায়, আগামী ৫ থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এলডিসি-৫ এর দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেবেন বলেও আশা করা হচ্ছে।
পাঁচ দিনের সফরে তিনি কাতারের আমির ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






