ফুটবল

একই ছন্দে ফ্রান্স, প্রথম জয় মানচিনির ইতালির

উয়েফা নেশনস লিগ

একই ছন্দে ফ্রান্স, প্রথম জয় মানচিনির ইতালির

অবশেষে জয়ের দেখা পেল ইতালি। একের পর এক দুর্দশা, পরে কোচের দায়িত্ব আসে রবার্তো মানচিনির হাতে। নেশনস লিগে প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে হার, দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে আজ্জুরিরা। তুরস্ককে হারিয়েছে ৪-১ গোলে। বেলজিয়াম রাতে ফ্রান্সের বিপক্ষে হেরেছে ১-০ গোলে। আর ৬ গোলের রোমাঞ্চে রোমানিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়েছে বসনিয়া।

তুরস্কের মাঠে ম্যাচের নবম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে এগিয়ে যায় ইতালি। ২২ মিনিটে ডেভিড ফ্রাটেসি ব্যবধান দিগুণ করেন। ২৭ মিনিটে মাইকেল কায়োড জালের দেখা পেলে তৃতীয় গোল যোগ হয় ইতালির খাতায়। দ্বিতীয়ার্ধে ব্যবধান কিছুটা কমায় তুরস্ক, ৪৭ মিনিটে গোল করেন বারিস আলপার ইলমাজ। ৫০ মিনিটে পিও এসপোসিটোর গোলে ৪-১এ জয়ে পায় ইতালি।

বেলজিয়ামের ঘরে ম্যাচজুড়েই আক্রমণাত্মক খেলেছে ফ্রান্স। ফরাসিদের মূল দলে ছিলেন না কাইলিয়ান এমবাপে। শুরুর একাদশে ছিলেন না উসমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে এবং রায়ান চেরকিরা। ৭০ মিনিটের আশেপাশে তাদের তিনজনকেই নামানো হয়। এরআগে স্কোর ছিল ০-০। ৮৮ মিনিটে নিজেদের প্রান্ত থেকে চেরকির পাস নিয়ে একাই প্রতপিক্ষ ডি বক্সে পৌঁছে যান ওলিসে, গোলও আনেন। বায়ার্ন তারকার করা একমাত্র গোলেই শেষ মুহূর্তে জয় পায় ফ্রান্স।

অন্যদিকে রোমানিয়ার মাঠে বসনিয়ার বিপক্ষে ম্যাচে চলে গোল উৎসব। ১২ মিনিটে আরমিন গিগোভিচের গোলে এগিয়া যায় সফরকারীরা। ১৯ মিনিটে তারিক মুহারেমোভিচ ব্যবধান দিগুণ করেন। ২৮ মিনিটে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান ড্যানিয়েল বির্লিজিয়া। ৪০ মিনিটে বসনিয়ার তৃতীয় গোলটি করেন হারিস তাবাকোভিচ, ৫৫ মিনিটে চতুর্থ গোলটি করেন এরমিন মাহমিক। ৪-১ গোলে এগিয়া যায় বসনিয়া। ৬২ মিনিটে রোমানিয়ার দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্দ্রু সিকালডাউ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার। ইংল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। স্কটল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

বিষয়:ইতালিতুরস্কনেশনস লিগফ্রান্সবেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…