চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ সেনাপ্রধানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সেনাপ্রধানের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সকল সেনাসদস্যকে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ধৈর্য্য ও পেশাদারিত্বের সাথে অসামরিক প্রশাসন এবং দেশের জনসাধারণকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার ১৯ নভেম্বর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া পরিদর্শন কালে এই নির্দেশ দেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ায় কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে ‘দরবার’ এবং সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন।

এসময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করায় অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে রাষ্ট্রের দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বিচক্ষণতার সাথে প্রয়োগ করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি সেনা সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

একই সাথে তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে বলেন।

পরিদর্শনকালে সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT