বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের সাক্ষাৎ, বাংলাদেশ সেনাবাহিনী ও রাষ্ট্রপতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের মধ্যে সাক্ষাৎ, দুইজনের মধ্যে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ শনিবার (৫ অক্টোবর) বঙ্গভবনে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান যে, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটসমূহ কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যেকোন প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।

বিষয়:রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…