চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত ১৯ এপ্রিল তিনি মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সোমবার (২০ এপ্রিল) সফরের অংশ হিসেবে তিনি কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) এবং ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার অন্যতম বৃহৎ এই প্রতিরক্ষা প্রদর্শনীতে আধুনিক সামরিক প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জাম প্রদর্শিত হচ্ছে।

এছাড়া সফরের অংশ হিসেবে আগামী ২১ এপ্রিল সেনাবাহিনী প্রধান ৮ম পুত্রাজায়া ফোরাম-এ অংশগ্রহণ করবেন। এই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত নিরাপত্তা সহযোগিতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। সফরকালে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে এবং আঞ্চলিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনএটিএসইসি এশিয়াজেনারেল ওয়াকার-উজ-জামানডিএসএদ্যা ডিফেন্স সার্ভিসেস এশিয়ান্যাশনাল সিকিউরিটি এশিয়াবাংলাদেশ সেনাবাহিনী প্রধানসরকারি সফর
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT