চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশকে যেকোন বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩৪ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ মাতৃকাকে যেকোন বহিঃশত্রুর আক্রমন থেকে রক্ষার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। যেকোন প্রয়োজনে ত্যাগের মানসিকতা রাখতে হবে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর আন্তঃফরমেশন এ্যাসল্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, যত অস্ত্র আমরা কিনি না কেন, যত ডিজিটালাইজড হই না কেন, যারা এগুলো পরিচালনা করবে তারা যদি সুদক্ষ না হয় এগুলো ব্যর্থ হয়। সেনাবাহিনীতে প্রশিক্ষণের ভূমিকা অপরিসীম।

রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১০ আর্টিলারি ব্রিগ্রেড এই প্রতিযোগিতার আয়োজন করে।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি বড় ও ছোট ফরমেশন দল অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সম্পন্ন হওয়া এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগ্রেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক গোলাম রাব্বানী ২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন।

Reneta

সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলসমূহের মহড়া প্রদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. ফখরুল আহসান, সেনা সদর হতে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক, রামু সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সেনা সদর ও আর্টডক এর প্রতিনিধি অফিসারগণ এবং কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT