চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ দিনেও সন্ধান মেলেনি সাগরে নিখোঁজ অরিত্রের

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিখোঁজ অরিত্রের জন্য সন্ধান চিত্র, যুবক যুবতীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের (২২) কোনো খোঁজ ১২ দিনেও মেলেনি। দিনভর ছুটে বেড়াচ্ছেন মা-বাবা, চাচা-চাচিসহ স্বজনেরা। একফোঁটা খবরের আশায় তারা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন সৈকতের বালুচরে।

নিখোঁজ অরিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্র।

৮ জুলাই সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তিন বন্ধু সাগরে ভেসে যান। পরে হিমছড়ি সৈকতেই কেএম সাদমান রহমানের মরদেহ উদ্ধার হয়।

পরদিন সকালে ১৫ কিলোমিটার দূরে নাজিরারটেক এলাকায় পাওয়া যায় আরেকজন, আসিফ আহমেদের লাশ। কিন্তু অরিত্রের সন্ধান মেলেনি আজও।

অরিত্রের বাবা সাকিব হাসান জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য নিউএজ’-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক। ছেলের নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারসহ ছুটে এসেছেন কক্সবাজারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন ছেলের খোঁজে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস, পর্যটন পুলিশ, সি-সেফ লাইফগার্ড এবং সৈকতের কর্মীরা একযোগে তল্লাশি চালিয়ে আসছে। এমনকি বাংলাদেশ বিমানবাহিনীর ড্রোন ব্যবহার করেও গভীর সাগরে অনুসন্ধান চালানো হয়েছে। এরপরও সন্ধান মেলেনি অরিত্রের।

সি-সেফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ ওসমান বলেন, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরও জানানো হয়েছে। তাদের কাছ থেকেও কোনো তথ্য আসেনি।

সাকিব হাসান বলেন, “আমার ছেলেটা খুবই মেধাবী ছিল। সবসময় দেশ ও জাতি নিয়ে ভাবতো। বড় স্বপ্ন ছিল তার। অনেক আদর-যত্ন করে তাকে বড় করেছি। সমুদ্রে গোসলে নামের নিখোঁজের পর তার দুই বন্ধুর মরদেহ সৈকতে ভেসে এলেও আমার ছেলের কোনো খোঁজ এখনও মেলেনি।”

ট্যাগ: খোঁজ ১২ দিনেও মেলেনিগোসল করতে নেমে নিখোঁজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাকিবের ভাইরাল হওয়া ছবিগুলো দেখে যা বলছেন নেটিজেনরা

পরবর্তী

বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ: চরমোনাই পীর

পরবর্তী
চরমোনাই পীর বক্তৃতা দিচ্ছেন, মুসলিম ধর্মীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ: চরমোনাই পীর

বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে খেলছে, প্রতিদ্বন্দ্বিতা ও দলগত স্পিরিট দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-নেপালের ‘অলিখিত ফাইনাল’ যে মাঠে

সর্বশেষ

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT