বিনোদন

প্রিয়জন হারালেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং স্টুডিওতে গান রেকর্ড করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অরিজিৎ সিং একটি স্টুডিওতে গান রেকর্ড করছেন, পেছনে মাইক্রোফোন ও অডিও সরঞ্জাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১ সালে মাকে হারিয়েছিলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন অরিজিতের মা অদিতি সিং। এবার আরও এক কাছের মানুষকে হারালেন তিনি।

চলে গেলেন অরিজিতের দাদী ভারতী দেবী (৮২)। আর তাতেই ভেঙে পড়েলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে মৃত্যু হয় অরিজিতের দাদু ভারতী দেবীর। জানা গেছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

এদিনই স্ত্রী কোয়েল সিংকে নিয়ে দাদীর শেষকৃত্যে যেতে দেখা যায় অরিজিৎ সিংকে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের গঙ্গা তীরের মহাশশ্মানে তার দাদুর শেষকৃত্য সম্পন্ন হয়।

২০২১ সালের মে মাসে মাত্র ৫৭ বছর বয়সেই মৃত্যু হয় অরিজিৎ সিং-এর মায়ের। করোনামুক্ত হলেও শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওরের কারণে মারা যান অরিজিতের মা।

পরিবারের এমন সদস্য বিয়োগে নিজের মনকে শান্ত করে নিয়েছেন নতুন সিদ্ধান্ত। নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে তার।

বিষয়:অরিজিৎ সিং শিল্পী সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…