চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাগবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ময়মনসিংহ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে বাগবিতণ্ডা, চিকিৎসক বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনের সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মো. আবু জাফর ও হাসপাতালের এক চিকিৎসকের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে সংশ্লিষ্ট চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দেন ডিজি।

শনিবার (৬ ডিসেম্বর) সকালেই এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে দুপক্ষকেই উত্তেজিত স্বরে কথা বলতে শোনা যায়।

বাকবিতণ্ডায় জড়ানো চিকিৎসকের নাম ডা. ধনদেব বর্মন। তিনি হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র-সংক্রান্ত রোগের সাম্প্রতিক চিকিৎসা অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সেমিনারে যোগদানের আগে তিনি হাসপাতালের জরুরি সেবা, রোগী ব্যবস্থাপনা, স্টাফ উপস্থিতি ও সার্বিক পরিচালনা নিয়ে খোঁজ-খবর নেন এবং কিছু বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।

এসময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার ইউনিটে জনবল সংকট, অতিরিক্ত চাপ এবং বাস্তব সীমাবদ্ধতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র হলে ডিজি তাকে বহিষ্কারের নির্দেশ দেন।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে চিকিৎসক মহলসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকডিজিবাগবিতণ্ডাময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসাময়িক বহিষ্কারস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT