অপরাধ

জো বাইডেনের ‘কথিত উপদেষ্টা’ আরেফী আটক

উপদেষ্টা আরেফী আলোচনায় অংশগ্রহণ করছেন, সাংবাদিক ও উপস্থিত ব্যক্তিরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা আরেফী একটি আলোচনাসভায় বক্তব্য দিচ্ছেন, চারপাশে উপস্থিত সাংবাদিক ও দর্শকরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন।

আরেফী একজন বাংলাদেশি আমেরিকান। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। যুক্তরাষ্ট্রে বাস করলেও তিনি মাঝেমধ্যেই দেশে আসেন।

এর আগে, গতকাল শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় তার পাশে বিএনপি নেতা ইশরাক হোসেনকেও দেখা গেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়:আটক আরেফী ডিবি পুলিশ বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…