বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

একজন ব্যক্তি গ্যাসের চুলায় আগুন জ্বালাচ্ছেন, রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকায় এবং আশপাশের কয়েকটি এলাকায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২০ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাবস্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাটসহ আশপাশের এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় গ্যাসের স্বল্পচাপও থাকতে পারে আশপাশের এলাকায়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






