চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা যেসব এলাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
ব্যাংক শাখায় গ্রাহকদের লাইন, ব্যাংক খোলা সময়ের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোরবানির পশুর হাটের আশপাশের এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। এই হাটগুলোর নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথসমূহ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে, যাতে ক্রেতা ও বিক্রেতারা সহজে ও নিরাপদে লেনদেন করতে পারেন।

কোন কোন হাটের কাছে ব্যাংক খোলা থাকবে?

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়:
  • উত্তরা দিয়াবাড়ি (১৬ ও ১৮ নম্বর সেক্টরসংলগ্ন)
  • ভাটারা সুতিভোলা খালসংলগ্ন এলাকা
  • মিরপুর গাবতলী গবাদি পশুর হাট
  • মোহাম্মদপুর বছিলা, খিলক্ষেত মস্তুল, বনরূপা, রামচন্দ্রপুরসহ একাধিক হাট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়:
  • ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির পাশের এলাকা
  • খিলগাঁও রেলগেট, পোস্তগোলা শ্মশানঘাট, ধোলাইখাল ট্রাক টার্মিনাল
  • দনিয়া, শ্যামপুর, কমলাপুর ও আমুলিয়া এলাকায় নির্ধারিত হাট
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়:
  • সাগরিকা পশুর হাট

বিশেষ নির্দেশনা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে প্রয়োজন হলে অস্থায়ী বুথ স্থাপন করে নগদ অর্থ জমা, উত্তোলন এবং নতুন হিসাব খোলার সুযোগ করে দিতে হবে। এছাড়া অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বিশেষ ভাতা প্রদান করতে হবে।

Banglabid

এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী। এ নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি বছর ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৭ জুন, শনিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আজহাব্যাংক খোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT