অন্যান্য খেলা

স্বর্ণ জয়ের হাতছানি বাংলাদেশের আলিফের

বাংলাদেশের আর্চার আলিফ আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ জয়ের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্চার আলিফ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ জয়ের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিঙ্গাপুরে চলছে এশিয়ান কাপ আর্চারি স্টেজ-২ টুর্নামেন্ট। মঙ্গলবার রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই ব্যক্তিগত ইভেন্টের খেলা হয়েছে। ছেলেদের রিকার্ভে বাংলাদেশের আলিফ আব্দুর রহমান ফাইনালে উঠেছেন। শুক্রবার জাপানি আর্চার মিয়াতা গাকুতোর সঙ্গে লড়বেন স্বর্ণের জন্য।

সেমিফাইনালে মঙ্গলবার চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন আলিফ।

‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা আলিফ চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে শেষ বত্রিশে ওঠেন। পরের ধাপগুলোয় মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনের বিপক্ষে  ৭-৩ ব্যবধানে জিতে উঠে আসেন সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের চেন পিন-আনের বিপক্ষে শুরুতে ২৬-২৫ পয়েন্টে জিতে নেন প্রথম সেট। পরের দুই সেটে লড়াই করে আলিফ হেরে যান ২৮-২৭, ২৮-২৭ ব্যবধানে। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের সেট ২৯-২৫ ব্যবধানে জিতে সমতায় আসেন আলিফ। পঞ্চম সেটে প্রতিদ্বন্দ্বিতার পর ২৮-২৭ পয়েন্টে জেতেন বাংলাদেশের আর্চার।

বিষয়:আরচারি আলিফ বাংলাদেশ সিঙ্গাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…