চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হতে চলেছেন অভিনেতা আরবাজ খান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
অভিনেতা আরবাজ খান ও তার স্ত্রী একসঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিন আগেই বোন অর্পিতা খান শর্মার বাড়িতে ঈদ পার্টিতে যোগ দিতে যাওয়ার সময় গুঞ্জন ছড়িয়েছিল বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। সেই গুঞ্জনই এবার জোরালো হলো। বিয়ের দেড় বছরের মাথায় মা হতে চলেছেন সুরা খান। ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে।

এর আগে অর্পিতা খান শর্মার বাড়িতে আয়োজিত ঈদের পার্টিতে ঢোকার সময় আরবাজ খান তার দ্বিতীয় স্ত্রী সুরা খানের সঙ্গে ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। পাপারাজ্জিরা ছবি তোলার জন্য অনুরোধ করলে, তিনি সুরাকে পার্টির ভিতরে পাঠিয়ে দিয়ে একা ক্যামেরা পোজ দেন। আর তখনই সন্দেহ দানা বাঁধতে থাকে। তবে কি সুরা অন্তঃসত্ত্বা?

আর এবার ডাক্তারের ক্লিনিকের বাইরে লেন্সবন্দি হলেন আরবাজ ও সুরা। আর সেই ভিডিওতে বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে সুরার বেবি বাম্প। আরবাজ এবং সুরার ভিডিও ১৫ এপ্রিল পিঙ্কভিলার তরফে শেয়ার করা হয়। ভিডিওর শুরুতে আরবাজকে সুরার হাত ধরে তাকে ক্লিনিকে নিয়ে যেতে দেখা যায়। আর ঠিক তখনই সুরার নজর ক্যামেরায় পড়ে।

Banglabid

সুরা আরবাজকে জানান যে কেউ তাদের রেকর্ড করছেন। আরবাজ দ্রুত সুরার সামনে এসে দাঁড়িয়ে তার বেবি বাম্প ঢেকে দেন। আর তাতেই সন্দেহ আরও বেশি করে দানা বাঁধতে থাকে। যদিও এখন পর্যন্ত আরবাজ বা সুরার কেউই তাদের বাবা-মা হতে চলার খবর নিশ্চিত করেননি।

মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সাথে সম্পর্ক ভাঙার পর ২০২৩ সালের ২৪শে ডিসেম্বর মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেন আরবাজ। সুরা খান বলিউডে বেশ প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরবাজ খানবাবামাসন্তানসুরা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT