চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩৫ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
নৌকা সমুদ্রের মধ্যে ডুবে গেছে, আকাশে মেঘ জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ৪টি মাছ ধরার ট্রলারসহ ১৯ বাংলাদেশি মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে সাগর থেকে মাছ ধরে ফেরার পথে এই ৪টি ট্রলার ও জেলেদের ধরে নিয়ে যায় তারা।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, সাগর থেকে টেকনাফে ফেরার পথে কায়ুকখারী ঘাটের ৯ জেলেসহ মাছ ধরার দুটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

Banglabid

শাহপরীর দ্বীপ মাঝের পাড়া নৌঘাটে সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, শাহপরীর দ্বীপ মাঝপাড়া ঘাটের ১০ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

এর মধ্যে শাহপরীর দ্বীপের ঘাটের ট্রলার দুটির মালিক মো. কালাম ও জাফর আলম বলে নিশ্চিত হওয়া গেছে। তবে অপর দুই ট্রলারের মালিকের নাম জানা যায়নি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার ও ১৯ জেলে ধরে নিয়ে গেছে বলে মৌখিকভাবে জানিয়েছে ভুক্তভোগীরা।

Reneta

তিনি জানান, ৪টি ট্রলার ও ১৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। এ ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে দুইটি ট্রলার টেকনাফের কায়ুকখালী ঘাটের এবং অপর দুইটি শাহপরীরদ্বীপ ঘাটের বলে জানিয়েছেন তিনি।

এর আগে ১০ ফেব্রুয়ারি নাফ নদী মোহনায় মাছ ধরতে যাওয়া চার বাংলাদেশি মাঝিমাল্লাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের গত ১০ দিনেও ফেরত দেইনি তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৯ বাংলাদেশি জেলেআরাকান আর্মিনাফ নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT