চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাসকে অস্ত্র এবং গাজার শাসন ছাড়তে আরব দেশগুলোর আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজায় হামাসের শাসনের অবসানের  আহ্বান জানিয়েছে কাতার, সৌদি আরব এবং মিশরসহ আরব দেশগুলো।

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রস্তাব পুনরুজ্জীবিত করতে জাতিসংঘের উদ্যোগে জাতিংঘের সদর দপ্তরে একটি সম্মেলন আয়োজন করা হয়।

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এই সম্মলনে গৃহীত ৭ পৃষ্ঠার একটি ঘোষণাপত্রে আরব দেশগুলো এই সমর্থন জানান। ঘোষণাপত্রটিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন, আরব লিগ এবং আরও ১৭ টি দেশ। সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

Banglabid

ঘোষণাপত্রে বলা হয়, গাজায় যুদ্ধের অবসানের জন্য হামাসকে অবশ্যই গাজায় তাদের শাসনের অবসান ঘটাতে হবে এবং একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং সমর্থনসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তার অস্ত্র হস্তান্তর করতে হবে।

আগের দিন সোমবার, জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিদলের পক্ষ থেকে ইসরায়েল এবং হামাস উভয়কেই গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানানোর পর এই ঘোষণাপত্র করা হয়েছে, যাতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ উপকূলীয় অঞ্চল পরিচালনা করতে পারে।

এই ঘোষণাপত্রে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাসের মারাত্মক হামলারও নিন্দা জানানো হয়েছে।

Reneta

এই সম্মেলনে ইসরায়েল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহন করেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব দেশগাজাফিলিস্তিনযুদ্ধের অবসানহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT