চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহমানকে ‘বিশ্বের সেরা পুরুষ’ বললেন সাবেক স্ত্রী সায়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
দম্পতি হাসিমুখে ছবি, নারীর হাত স্বামীর কাঁধে রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে ছেদ পড়েছে এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর। তবুও এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনও তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’।

সম্প্রতি তাদের বিচ্ছেদকে ঘিরে নানা গুজব ও মিথ্যা প্রচারণার জবাবে এই মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি সকলকে অনুরোধ জানিয়েছেন, তাদেরকে নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য না ছড়ানো হয়।

Banglabid

রবিবার (২৪ নভেম্বর) একটি অডিও বার্তায় তিনি বলেন, ‌‘আমি বর্তমানে মুম্বাইয়ে আছি। গত কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তাই আমাকে বিরতি নিতে হয়েছে সবকিছু থেকে। কিন্তু দেখা যাচ্ছে, আমাদের নিয়ে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে। আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি, এ আর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না। তিনি একজন অসাধারণ মানুষ, বিশ্বের সেরা পুরুষ।’

এরপর নিজের ব্যান্ডের গিটারিস্ট মোহিনি দে’র সঙ্গে রহমানের সম্পর্কের গুজব নিয়ে সায়রা বলেন, ‘এ আর রহমান কারও সঙ্গে সম্পর্কে জড়িত নন। আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং খুব ভালোবাসি। কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি। এ বিষয়টা অন্যরকম। তিনি আমার জন্য অনেক কিছু করেছেন, এখনো করেন। তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না। ঈশ্বর তার মঙ্গল করুন।’

এসময় সায়রা বানু এ আর রহমানকে ধন্যবাদ জানান, শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বলে। সবশেষ তিনি জানান, চিকিৎসা শেষ হলে শিগগিরই চেন্নাই ফিরে আসবেন। সবার প্রতি অনুরোধ, এ আর রহমানের সুনাম নষ্ট করার চেষ্টা করবেন না।

Reneta

এদিকে সম্প্রতি রহমানের এক্স হ্যান্ডলে তার আইনজীবীদের তরফ থেকে কয়েকপাতার একটি নোটিশ পোস্ট করা হয়। সেখানেই রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় সুরকার ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে।

যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট করেছেন অথবা ভিডিও দিচ্ছেন তারা অবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে সেসব তথ্য সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলুন। সেটা না হলে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।- টাইমস অব ইন্ডিয়া 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এ আর রহমানবলিউডসায়রা বানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT