চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক অপূর্বর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার চায় বিডিজেএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০২, জুন ২০২২
বাংলাদেশ
A A

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর ওপর হামলা ও অপহরণ চেষ্টার মামলায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়া এবং এ ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) ঢাকা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) ঢাকা, আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এই প্রথম নয়। কিন্তু এর কোনো বিচার না হওয়ায় অপরাধীরা আরো বেশি সাহস দেখানোর সুযোগ পাচ্ছে। কিন্তু এভাবে দিনের পর দিন চলতে পারে না। হামলা করে কোনো সাংবাদিকের কলম বন্ধ করা যায়নি, যাবেও না।

তারা বলেন, দিনে দুপুরে সাংবাদিক অপূর্ব অপুর ওপর হামলা হলো, তাকে অপহরণ করার চেষ্টা হয়েছে, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আর সময়ক্ষেপণ করা যাবে না। দ্রুত দায়িদের গ্রেপ্তার করতে হবে।

সাংবাদিকরা বলেন, মফস্বলে সাংবাদিকরা অনেক ধরণের চাপ ও ঝুঁকি নিয়ে কাজ করেন। যদিও সাংবাদিকদের নির্বিঘ্নে কাজ করতে দেয়া, নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দিনের পর দিন সাংবাদিকের সঙ্গে এমন হামলার ঘটনা মুক্ত গণমাধ্যমের ওপর খারাপ নজির স্থাপন করে। এই ঘটনা দেশের ভাবমূর্তির নষ্ট করে। তাই সরকারকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সহ-সভাপতি মানিক লাল ঘোষ, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিডিজেএ’র সহ-সভাপতি এমএম বাদশাহ, যুগ্ম সম্পাদক সানবির রুপল, ডিইউজের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ডিইউজের নির্বাহী কমিটির সাবেক সদস্য গোলাম মুজতবা ধ্রুব, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, ডিআরইউর সাবেক দপ্তর নয়ন মুরাদ, ডিআরইউর দপ্তর সম্পাদক রফিক রাফি, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুশান্ত সাহা, মাহমুদুল হাসান, মো. আল আমিন, শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী জেবেল, সেক্রেটারিয়েট রিপোর্টার ফোরামের নির্বাহী কমিটির সদস্য মাইনুল আহসান পিন্নু, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের সাধারণ সম্পাদক রিশান নাসরুল্লাহ, টিসিএর সভাপতি মাহবুবুল আলম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি সাবেক সাধারণ সম্পাদক গাউছুল আজম বিপু, ডিফেন্স জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজ্যাব এর প্রচার সম্পাদক সাইফ বাবলু।

Reneta

এছাড়া উপস্থিত ছিলেন বিডিজেএর সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম, কার্যনির্বাহীর সদস্য মিজানুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ চেষ্টামানববন্ধনসাংবাদিকদের সংগঠন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT