চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ত্যাগ’ নিয়ে উচ্ছ্বসিত অপূর্ব-ফারিণ, ‘পরিশ্রম সার্থক’ নির্মাতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ২৬, মে ২০২২
বিনোদন
A A

ইউটিউবে প্রকাশ হওয়া শত শত নাটকের ভিড়ে নজর কেড়েছে অপূর্ব ও তাসনিয়া ফারিণের সদ্য প্রকাশ হওয়া নাটক ‘ত্যাগ’।

শুরু থেকে রোমান্টিক ধাঁচে গল্পটি এগিয়ে গেলেও শেষটা ছিল অন্যরকম। বিশেষ করে নাটকটির চিত্রনাট্য ছিল অনবদ্য। অপূর্ব ও ফারিণের বেশ কিছু সংলাপের প্রশংসা করছে দর্শক। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আলোচিত নাটকেগুলোর একটি ‘ত্যাগ’।

রিজভি আলামিনের গল্পে ‘ত্যাগ’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেন মেহেদি হাসান জনি। তিনি বলেন, চেষ্টা ছিল নতুন কিছু উপহার দেয়ার। প্রকাশের পর সবাই প্রশংসা করছেন, গঠনমূলক আলোচনা করছেন; এতে করে পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করছি। শুরুতে গল্প ও চিত্রনাট্য যখন অপূর্ব ভাই এবং ফারিণের সঙ্গে শেয়ার করি দুজনেই উচ্ছ্বাস নিয়ে কাজটি করতে চান।

ইউটিউব থেকে ‘ত্যাগ’ শুধু বাংলাদেশ নয়, দেখছেন ইন্ডিয়া থেকে। অন্তর্জালে উন্মুক্তের দুদিনেই ১০ লাখের বেশি দর্শক নাটকটি দেখেছেন। অনেক দর্শক তাদের মতামত জানাচ্ছেন। খালাত ভাইয়ের প্রতি খালাত বোনের একতরফা ভালোবাসা প্রকাশের গল্পটাই বেশি ভালো লেগেছে দর্শকদের।

সেই ভালো লাগায় ভিন্নমাত্রা যোগ করে এর চিত্রনাট্য। শেষদিকে শিক্ষকের কাছ থেকে সেক্সুয়াল অ্যাবিউজড এর প্রতিশোধটিও ছিল শিক্ষণীয় ও টুইস্ট।

বেশিরভাগ দর্শক বলছেন, গতানুগতিক প্রেম কাহিনীর বাহিরে গিয়ে ভয়ঙ্কর এক সামাজিক ব্যাধিকে ফুটিয়ে তোলা এককথায় হৃদয়ছোঁয়া ও সচেতনতামূলক। আবার কেউ কেউ, নাটকটির সিক্যুয়াল চাইছেন। কেউ বা অপূর্ণ-ফারিণ জুটির অভিনয়ের প্রশংসা করছেন। সেই সঙ্গে পরিচালকসহ নাটকটির টিমের প্রত্যেককেই সাধুবাদ জানায় দর্শক।

Reneta

জি সিরিজের ইউটিবে প্রকাশিত ‘ত্যাগ’-এ আরও অভিনয় করেছেন সাবেরী আলম, বাশার বাপ্পী, সোয়েব মনির প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বইউটিউবত্যাগদর্শকনাটকপ্রশংসাফারিণবাংলা নাটকলিড বিনোদনসাবেরী আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT