চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার কলকাতার সিনেমায়, উচ্ছ্বসিত অপু বিশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
বিনোদন
A A

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ১৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘আজকের শর্টকাট’। ছবির প্রচারণায় বর্তমানে কলকাতায় আছেন এই নায়িকা।

ছবির প্রচারণা সারতে গেল সপ্তাহে কলকাতা যাওয়ার পর থেকেই প্রতিদিন কোনো না কোনো ইভেন্টে অংশ নিতে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছে সেখান প্রযোজনা সংস্থা। ছবিটি নিয়ে অপু কথা বলছেন সাংবাদিকদের সাথে। প্রশ্নোত্তর পর্বে প্রথমবার কলকাতায় অভিনয়ের অভিজ্ঞতার পাশাপাশি উঠে আসছে বাংলাদেশের এই নায়িকার ব্যক্তি জীবনের নানা প্রসঙ্গও।

সেই ধারাবাহিকতায় বুধবার আনন্দ বাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়েছে অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকার। যেখানে প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি মা হয়েও নায়িকা চরিত্রে অভিনয় করে যাওয়া নিয়ে কথা বলেন অপু বিশ্বাস।

সন্তান জন্মের পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ানো কতোটা কঠিন ছিলো, এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস উত্তরে বলেন,‘আমার কঠিন মনে হয় না একদমই। আমার সন্তান জন্মেছে, তাই মোটা হয়ে গিয়েছি। এই নিয়ে কেউ গসিপ কিংবা ট্রোল করলে আমার খারাপ লাগে না। বরং ভালই লাগে। আমার সন্তানের জন্মের পরও আমি নায়িকার চরিত্রে অভিনয় করছি। কলকাতায় ছবি মুক্তি পাচ্ছে। আর কী চাই!’

সাক্ষাৎকারের এক পর্যায়ে জিজ্ঞেস করা হয়, ‘জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে খুশি হতেন?’- এমন প্রশ্নে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা— সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভাল হত।’

অন্য একটি ভিডিও সাক্ষাৎকারে কলকাতায় করা প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অপুকে। সেই সঙ্গে ছবির নির্মাতা সুবীর মন্ডল ও সহ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরবের প্রশংসাও করেন অপু বিশ্বাস। জানান, তাদের থেকে অভিনয়ের অনেক কিছু নতুন করে রপ্ত করেছেন তিনি।

Reneta

১৬ সেপ্টেম্বর মুক্তির প্রতীক্ষায় থাকা অপু বিশ্বাস অভিনীত ‘আজকের শর্টকাট’ এর গল্প লিখেছেন প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপুঅপু বিশ্বাসআব্রামকলকাতাজয়পরমব্রতলিড বিনোদনশর্টকাটশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT