চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কিং খান’ এর কারণে ‘ঢালিউড কুইন’ উপাধি পেয়েছি: অপু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

‘কোটি টাকার কাবিন’ থেকে ‘রাজনীতি’; ২০০৬-২০১৬ এই ১০ বছর শাকিব খানের বিপরীতে ৭০টির বেশি ছবিতে অভিনয় করেন অপু বিশ্বাস। সিনেমায় একচেটিয়া আধিপত্য, স্টারডমের কারণে শাকিব পান ‘ঢালিউড কিং’ উপাধি! পরে ‘কিং খান’ নামে একটি ছবিতেও অভিনয় করেন শাকিব। শাকিবের সঙ্গে একের পর এক সুপারহিট ছবিতে জুটি বাঁধায় ‘কিং খান’ উপাধি থেকে অপু বিশ্বাসও ‘ঢালিউড কুইন’ উপাধি পান!

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ‘ঢালিউড কুইন’ উপাধি প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন অপু বিশ্বাস।

তিনি বলেন, এই নামে আমাকে যারা ডাকে তারা ভালোবাসা প্রকাশে করে ডাকে। অনেকেই এই উপাধি একসেপ্ট করতে চায় না। কিন্তু ‘ঢালিউড কুইন’ নামটা তো আর আমার নিজের দেয়া না। দর্শকরা ভালোবেসে আমাকে ডাকে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি বলে মনে হয়। ২০০৯ কিংবা ২০১০ সাল থেকে দর্শকরা কুইন বলে ডাকে।

অপু বিশ্বাস বলেন, শাকিব খান একের পর এক সুপারহিট সিনেমা দেয়ায় কিং খান হয়ে ওঠেন। তখন সে শুটিংয়ে এলে ডিরেক্টর বা প্রডাকশন থেকে বলতো আরে কিং খান এসেছেন। টানা শুটিং করায় মাঝেমধ্যে দেরি হলে অনেকে বলতো, শাকিব তো রাজা তাই লেট করে আসছে! ওভাবেই ‘কিং খান’ নামটা প্রতিষ্ঠিত হয়ে যায়। শাকিবের সঙ্গে এতো কাজ করেছি যে তাকে সবাই ‘কিং খান’ বলতো, তার কারণে আমাকেও সবাই ‘কুইন’ বলতে শুরু করে। সত্যি কথা বলতে, আমি নিজে কখনও এই নামটা ওভাবে নোটিশ করিনি। তবে যতদূর মনে পড়ে ২০০৯ সাল থেকে ‘ঢালিউড কুইন’ উপাধিটা পেয়েছি।

সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান অপু বিশ্বাস। তবে ইদানীং ব্যক্তিজীবন নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি। সর্বশেষ ‘লাল শাড়ী’ ছবিতেও তিনি অভিনয় ও প্রযোজনা করেন। কিছুদিন আগে একটি ওয়েব ফিল্মের শুটিং করলেও নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছে না! সিনেমা কম করলেও তাকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ইনডোর্সমেন্টে! এই জীবন কেমন লাগে?

উত্তরে অপু বিশ্বাস বলেন, মৃত্যুর আগের সেকেন্ডেও যেন কাজের মধ্যে থাকি এটাই সবসময় চাই। আসলে কাজই আমাকে আজকে অপু বিশ্বাস বানিয়েছেন। সবসময় এভাবেই কাজের মধ্যে ডুবে থাকতে চাই।

Reneta

‘সিনেমা গল্প আমার কাছে প্রচুর আসছে। কিন্তু যেসব গল্প পাচ্ছি, উপযুক্ত মনে হচ্ছে না। ওটিটির অফারও এসেছে। কিন্তু খোলামেলা পোশাক বা দৃশ্যে আমার অবস্থান থেকে অভিনয় করা সম্ভব নয়। তবে অনেকগুলো সিনেমার গল্পের মধ্যে এ বছরের শেষের দিকে নতুন একটি ছবিতে যুক্ত হতে পারি।’-সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে বলছিলেন অপু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসকিং খানঢালিউড কুইনলিড বিনোদনশাকিবশাকিব খানশাকিব-অপুসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬

এক নজরে নকআউটে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুন ২৮, ২০২৬

আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে নেওয়ার পর জাহিদের মৃত্যু

জুন ২৮, ২০২৬

মেসির দুই রেকর্ড, বেঞ্চের শক্তি পরীক্ষা করে অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওভারহেড তারে গ্যাস বেলুন, বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT