অর্থনীতি

একনেক সভায় প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেক সভায় প্রধানমন্ত্রীসহ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও অন্যান্য সদস্যরা একনেক সভায় অংশগ্রহণ করছেন, প্রকল্প অনুমোদনের জন্য আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভায় ৮ হাজার ৪শ ২৫ কোটি ৫২ লাখ অর্থাৎ প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের চলতি অর্থবছরের অষ্টম সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, ৮ হাজার ৪শ ২৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯শ ৩৯ কোটি এবং বৈদেশিক অর্থায়ন ৪শ ৮৫ কোটি ৬৫ লাখ টাকা।

তিনি আরও জানান, ২০২৬ সালে এলডিসি উত্তোরণ পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অল্প ব্যয়ে যেসব প্রকল্প শেষ করা যাবে সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। সভায় ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ কাজ শেষ করতেও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়:একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…