চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাল ‘গ্রাসরুট’ ম্যানচেস্টার ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল উন্নয়নমূলক কার্যক্রমের একটি অংশ ‘ইউনাইটেড উই প্লে ২০২৪’। এবার সেটির একটি ক্যাম্প বাংলাদেশে করা হচ্ছে, যা মঙ্গলবার ধানমন্ডির লে. শেখ জামাল ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

ক্যাম্পটি পরিচালনা করবেন ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের হেড অব কোচিং মাইকেল নিরি। ১ ও ২মে দুদিন ব্যাপী এ ক্যাম্পটিতে সারাদেশ থেকে এক হাজারের বেশি ফুটবলার অংশ নেবেন। পুরো আয়োজনটি করছে বিশ্বের শীর্ষস্থানীয় টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপোলো টায়ার্স। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পে তরুণ ফুটবলাররা স্কিল প্রদর্শন করতে পারবেন এবং বৈশ্বিক কোচিংয়ের সাথে পরিচিত হতে পারবেন। এবারের আয়োজন থেকে সেরা ফুটবলাররা ম্যানচেস্টারে গিয়ে ফুটবলারদের সাথে দেখা করতে পারবেন, ক্যারিংটনে একাডেমি ফুটবলারদের সাথে অনুশীলন ও ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ দেখার সুযোগ পাবেন।

আগ্রহী ফুটবলাররা নিচের লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।
https://shorturl.at/ny125।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এর আগে ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ও থাইল্যান্ডে সাফল্যের সাথে এমন কার্যক্রম পরিচালনা করেছে ক্লাবটি।

অ্যাপোলো টায়ার্সের বাংলাদেশ প্রধান মো. আরিফুল করিম বলেছেন, ‘আমি গর্বিত যে প্রথমবারের মতো বাংলাদেশে ইউনাইটেড উই প্লে নিয়ে আসতে পেরেছি। এটি অ্যাপোলো টায়ার্সের ধারাবাহিক প্রচেষ্টার ফল এবং আমরা বিশ্বের সেরা কিছু বাংলাদেশে নিয়ে আসতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপোলো টায়ারসওল্ড ট্রাফোর্ডনেপালবাংলাদেশভারতম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডে ডেম্বেলে

জুন ২৭, ২০২৬

ডেম্বেলের হ্যাটট্রিকে বড় জয় ফ্রান্সের, নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট

জুন ২৭, ২০২৬

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT