অপরাধ

টার্গেট করে গুলি চালানো এপিবিএন সদস্য পুলিশ হেফাজতে

এপিবিএন সদস্য গুলি চালাচ্ছে, পুলিশ হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন এপিবিএন সদস্য গুলি চালাচ্ছে, ঘটনাস্থলে পুলিশ হেফাজত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে চানখারপুল এলাকায় টার্গেট করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে শনাক্তের পর হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ওই সদস্যের নাম মো. সুজন হোসেন। এপিবিএন-১৩ উত্তরা পূর্বের কনস্টেবল পদমর্যাদার ওই পুলিশ সদস্যকে গতকাল এপিবিএনের পক্ষ থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এরপর ডিবি পুলিশ তাকে শাহবাগ থানার দায়ের করা ৯নং হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে শাহবাগ থানায় হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান বলেন: এপিবিএন কনস্টেবল সুজন হেফাজতে রয়েছেন। সরকারি বাহিনীতে কর্মরত কাউকে গ্রেপ্তার করতে গেলে প্রাতিষ্ঠানিকভাবে অনুমতির বিষয় রয়েছে, সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই এলাকার মানুষকে নিশানা করে গুলি করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তাদের মধ্যে এপিবিএন-১৩ সদস্য কনস্টেবল সুজন রয়েছেন।

শাহবাগ থানা পুলিশ জানায়, হেফাজতে নেওয়া এপিবিএন সদস্য সুজনকে শাহবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। ওই মামলাটি তদন্ত করছেন থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক।

তিনি বলেন, এখনো গ্রেপ্তার দেখানো হয়নি তাকে। প্রথমে তাকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়েছিল। পরবর্তীতে ডিবি পুলিশ শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ সদর দপ্তরে আবেদন করা হয়েছে। নির্দেশনা পেলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজই আদালতে পাঠানো হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…