চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে ইতিহাস গড়লেন অনুপর্ণা

ভেনিস চলচ্চিত্র উৎসবে অরিজ্জন্তি বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সেরা পরিচালক হলেন বাঙালি নারী অনুপর্ণা রায়।

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
অনুপর্ণা ভেনিসে পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লেন ভারতীয় নির্মাতা অনুপর্ণা রায়। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সংস অব ফরগটেন ট্রিজ’–এর জন্য তিনি অরিজ্জন্তি বিভাগে প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন।

কোনো ভারতীয় পরিচালক এই বিভাগে এবারই প্রথম সেরা পরিচালকের সম্মান পেলেন। অনুপর্ণা বর্তমানে মুম্বাই থাকলেও তার জন্মস্থান পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। তিনি পড়াশোনা করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে!

অনুপর্ণা রায়ের ছবিটি মুম্বাইয়ের দুই তরুণী রুমমেট—থূয়া (নাজ শাইখ) ও শ্বেতা (সুমি বাঘেল)—এর গল্পকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে ফুটে উঠেছে শহুরে জীবনে নারীর অভিজ্ঞতা, বন্ধুত্ব, নীরব প্রতিরোধ ও আত্ম-অন্বেষণের এক গভীর ও ব্যক্তিগত আখ্যান। পরিচালক নিজস্ব স্মৃতি, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে অনুপ্রাণিত হয়ে গল্পটি নির্মাণ করেছেন।

অরিজ্জন্তি জুরির সভাপতি ও কানজয়ী নির্মাতা জুলিয়া ডুকুরানো বিজয়ীর নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে আর্জেন্টাইন সমালোচক ও জুরি সদস্য ফের্নান্দো এনরিক হুয়ান লিমা অনুপর্ণার হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণকালে আবেগাপ্লুত হয়ে রায় বলেন, “আমি ধন্যবাদ জানাতে চাই অনুরাগ কাশ্যপকে, আমার প্রযোজকদের, অভিনেতা-অভিনেত্রী ও পুরো দলকে— যারা এমন এক গল্পের পাশে দাঁড়িয়েছেন, যেটা প্রচলিত কাঠামোয় ফিট হতো না। আমি এই সম্মান উৎসর্গ করছি আমার শহর, আমার দেশ এবং সেখানে যারা লড়ছে— তাদের সবার জন্য।”

তবে বক্তৃতার শেষ অংশে তিনি সবার দৃষ্টি ঘুরিয়ে দেন ফিলিস্তিনের দিকে। দৃঢ় কণ্ঠে অনুপূর্ণা বলেন: “প্রতিটি শিশুরই শান্তি, স্বাধীনতা ও মুক্তির অধিকার আছে। ফিলিস্তিনও এর ব্যতিক্রম নয়।”

Reneta

শ্রোতাদের করতালির মাঝেই তিনি নীরবতা কামনা করেন এবং যোগ করেন,“এমনকি যদি আমার দেশ এতে বিরক্ত হয়, তবুও আমাকে ফিলিস্তিনের মানুষের পক্ষে বলতে হবে।”

ভারতীয় সিনেমার জন্য ঐতিহাসিক মুহূর্ত

২০১৪ সালে পরিচালক চৈতন্য তামহানে তার চলচ্চিত্র ‘কোর্ট’–এর জন্য অরিজ্জন্তি বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিলেন। তবে এবারই প্রথমবার কোনো ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সেরা পরিচালকের ট্রফি ঘরে তুললেন। লাইভমিন্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবঅনুপর্ণাকলকাতারায়লিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

ভেনিসের পর এবার টরন্টোতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT