চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় যে কারণে হচ্ছে না অনুপম রায়ের কনসার্ট

২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের বিক্রিত টিকিট ফেরত দেয়ার প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছেন আয়োজকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
বিনোদন
A A

শুক্রবার (২৬ জুন) ঢাকায় মঞ্চে ওঠার কথা ছিল ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের। তবে কনসার্ট শুরুর মাত্র এক দিন আগে এসে স্থগিত করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ আয়োজনটি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। সরকার নির্ধারিত প্রয়োজনীয় অনুমোদনও নেওয়া হয়েছিল। তবে অনিবার্য পরিস্থিতির কারণে সরকার থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অনুপম রায় ও তাঁর ব্যান্ডের পাশাপাশি পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’রও।

আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, কনসার্টের সব টিকিটধারীকে তাঁদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। টিকিট ফেরতের প্রক্রিয়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে শুরু হবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া কনসার্টের নতুন তারিখও শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। এ বিষয়ে বিস্তারিত তথ্য ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

বিবৃতিতে আয়োজক প্রতিষ্ঠানগুলো দর্শক, শুভানুধ্যায়ী, অংশীদার, স্পন্সর ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে সবার সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। অনুকূল সময়ে আবারও সংগীতপ্রেমীদের সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যায় মিলিত হওয়ার আশাবাদও ব্যক্ত করেছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম রায়অভিনয়কনসার্টতারকামঞ্চলিড বিনোদনশিল্পীস্টেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীনেশ ত্রিবেদীকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের শুভেচ্ছা

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের তাণ্ডব

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা আজ

জুন ২৬, ২০২৬

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, নেদারল্যান্ডসকে মরক্কো

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT