চাঁদপুর

চাঁদপুরে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা

চাঁদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভের দৃশ্য, উত্তেজনা ছড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় উত্তেজনা ও সংঘর্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁদপুরে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বুধবার ৩১ জুলাই দুপুর বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় এই কর্মসূচি পালন করে তারা।

বৃষ্টিতে ভিজে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে বিক্ষোভ মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে কর্মসূচি সমাপ্ত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা অবস্থান নেয়।

 

বিষয়:৯ দফা দাবি চাঁদপুর বিক্ষোভ বৈষম্য বিরোধী শিক্ষার্থী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…