জাতীয় পার্টি নিয়ে ফেইসবুক স্ট্যাটাসের জেরে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির মধ্যে উত্তেজনা চলছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে জাতীয় পার্টি রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় পার্টিকে বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।







