বাংলাদেশ

গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আরেক শিক্ষার্থীর মৃত্যু

নির্বাচনী ছাত্রের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক ছাত্র, পেশাদার পোশাকে, বইয়ের শেলফের সামনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মো. আবদুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. আবদুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের বেনাপোলে।

স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনে আবদুল্লাহর মাথায় পুলিশের গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়:গণ-অভ্যুত্থান শিক্ষার্থী নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…