জনপদ

বঙ্গবন্ধু সেতুতে বিকল পিকআপকে ধাক্কা, চালক নিহত

বঙ্গবন্ধু সেতুতে বিকল পিকআপকে ধাক্কা দেয়ার দৃশ্য, চালক নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে বিকল পিকআপের ধাক্কা, দুর্ঘটনায় একজন নিহত ও আহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর বিকল হয়ে দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে অপর পিকআপারের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

শনিবার মধ্যরাতের দিকে সেতুর ৪০ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দ্রুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতের দিকে বঙ্গবন্ধুসেতুর উপর ৪০ নম্বর পিলার এলাকায় ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ বিকল হয়। এসময় চালক গাড়িটি মেরামত করার সময় অপর একটি পিকআপ দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহী পিকআপের চালক রাসেল আহম্মেদ নিহত হয়। এসময় আহত হয় আরো দুইজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এস আই সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:টাঙ্গাইল দুর্ঘটনা বঙ্গবন্ধু সেতু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…