জনপদ

আমাদের সামনে আরেকটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম ও অন্যান্য বক্তারা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসম্মুখে নাহিদ ইসলামসহ অন্যান্য বক্তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি, আমাদের সামনে আরেকটি লড়াই আসতেছে। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার কৃষি ব্যাংকের সামনে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি।

সমাবেশে কেন্দ্রীয় নেতবৃন্দের মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাছিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ মেহেদি হাসানসহ সকল নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…