বাংলাদেশ

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের একাধিক জেলায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিট এই ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলার বাসিন্দাদের ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।

বিষয়:ইএমএসসি এনসিএস ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…