চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকাদের বয়স ২৫ হলেই বিচ্ছেদ করেন ডিক্যাপ্রিও!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

৪৭ বছর বয়সী ‘টাইটানিক’ খ্যাত হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমিকার তালিকাটা বেশ লম্বা। সব সময়ই নিজের চেয়ে অনেক কম বয়সী নারীদের সাথে সম্পর্কে জড়ান এ হলিউড তারকা। তবে সবচেয়ে অবাক করা তথ্য হলো, প্রেমিকারা ২৫ বছর বয়সে পা রাখার আগেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন ডিক্যাপ্রিও!

কাকতালীয়ভাবে হোক কিংবা ইচ্ছাকৃত, ডিক্যাপ্রিওর কোনো প্রেমিকার বয়সই ২৫ এর ঘর পেরোতে পারেনি। সম্প্রতি নিজের সর্বশেষ প্রেমিকা ক্যামিলা মোরনের সাথে চার বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটেছে ডিক্যাপ্রিওর। ক্যামিলার বয়সও বর্তমানে ২৫ বছর।

আর এই নিয়েই ট্রলের শিকার ডিক্যাপ্রিও। নেটিজেনরা ক্যাপ্রিওর পুরনো প্রেমের সম্পর্ককে উদাহরণ টেনে বলছেন, প্রেমিকার ২৫ বছর হলেই তার সাথে নাকি আর প্রেমের সম্পর্ক রাখেন না ক্যাপ্রিও!

ক্যামিলার আগেও ডিক্যাপ্রিওর জীবনে এসেছেন একাধিক নারী। বরাবরই মডেলদের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে ‘দ্য রেভিন্যান্ট’ তারকার। ১৯৯৪ সালে ব্রিজেট হলের সাথে পরিচয় লিওনার্দো ডিক্যাপ্রিওর। তখন লিও’র চেয়ে তিন বছরের ছোট ছিলেন ব্রিজেট। লিওর বয়স ছিল ২০ আর ব্রিজেটের ১৭ বছর। তবে এক বছরও টেকেনি তাদের প্রেম।

১৯৯৫ সালে নিজের চেয়ে চার বছরের বড়, সে সময়ের জনপ্রি মডেল নাওমি ক্যাম্পবেলের সাথে সম্পর্ক গড়ে তোলেন ডিক্যাপ্রিও। নাওমিওর বয়স যখন ২৪, তখন তার সাথেও ব্রেকআপ করেন লিও।

১৯৯৬ থেকে ১৯৯৮ সালের মধ্যে তিনজন নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান এ অভিনেতা। ক্রিস্টেন জ্যাং, হেলেনা ক্রিস্টেনসেন, অ্যাম্বার ভ্যালেত্তা ও ইভা হার্জিগোভা। এদের কারোই বয়স ২৫ বছরের বেশি ছিল না।

Reneta

মডেল ক্রিস্টেন জ্যাং জানিয়েছিলেন, ডিক্যাপ্রিও তাকে ছেড়ে দিয়েছিলেন। কারণ তিনি মনে করতেন ক্রিস্টেন তার তুলনায় অনেকটাই ‘শিশুসুলভ’।।

২০০০ সালে জিজেল বুন্ডশেনের মধ্যে হয়তো কিছুটা স্থিতিশীলতা খুজে পেয়েছিলেন লিও। শুধুমাত্র তার সাথেই চার বছরের বেশি সময় সম্পর্কে ছিলেন তিনি। তবে সেই সম্পর্কও টেকেনি। জিজেলের সাথে বিচ্ছেদের পর নিজের চেয়ে ১০ বছরের ছোট রাফায়েলিকে ডেট করতে শুরু করেন তিনি। তবে সেই সম্পর্কও টেকেনি। – ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমপ্রেমিকাবয়সবিচ্ছেদলিওনার্দো ডিক্যাপ্রিওহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT