চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকেছে আরও ৮ হাজার রোহিঙ্গা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
বাংলাদেশে রোহিঙ্গাদের সমাবেশ, বৃহৎ জনসমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সময়ে মিয়ানমার থেকে পালিয়ে ৮ হাজারের মতো রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা। মিয়ানমারের সামরিক জান্তা এবং জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে বেড়েছে সহিংসতা।

বাংলাদেশের শরণার্থী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোজা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে আট হাজারের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের অধিকাংশই গত দুইমাসে এসেছেন। বাংলাদেশ ইতিমধ্যে বাড়তি বোঝা বহন করছে, আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই।

গত কয়েকমাসে কতজন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন তার সঠিক কোন তথ্য এর আগে প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সংকট নিয়ে কথা বলতে আগামী দুই তিনদিনের মধ্যেই উপদেষ্টাদের সভায় আলোচনার আয়োজন করা হবে।

রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জানালেও সরকারের নতুন করে আরও শরণার্থীকে মানবিক আশ্রয় দেওয়ার সামর্থ্য নেই বলে জানিয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে এরকম অনুপ্রবেশ রুখতে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সামরিক অভিযান থেকে বাঁচতে কয়েক লাখ রোহিঙ্গার বাংলাদেশে চলে আসার সপ্তম বর্ষপূর্তিতে বিভিন্ন শিবিরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন রোহিঙ্গা শরণার্থীরা। তারা রাখাইনে সহিংসতা বন্ধ করে তাদের ফিরে যাওয়ার পথ নিরাপদ করার আহ্বান জানান।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গারা মিয়ানমারের সেনাবাহিনীর ভয়াবহ দমনপীড়নের মুখে পড়েছিলেন। জাতিসংঘ সেই ঘটনা গণহত্যার অভিপ্রায়ে ঘটানো হয়েছিল বলে বর্ণনা করেছে। সাম্প্রতিক সময়ে সেখানে আবারও সহিংসতার মুখে পড়েছেন রোহিঙ্গারা। সেখান থেকে পালিয়ে এসে তারা বাংলাদেশ সরকারের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

গতমাসে স্ত্রী-সন্তানকে নিয়ে বাংলাদেশের শরণার্থী শিবিরে আত্মীয়র ঘরে আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গা বলেন, আমরা এরকম সঙ্কুচিত স্থানে আত্মীয়দের সঙ্গে আর কতদিন থাকতে পারবো? আমরা সরকারের প্রতি আমাদেরকে আশ্রয় দিতে এবং আমাদের খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিপত্র দিয়ে সহায়তা করতে আহ্বান জানাই।

সূত্র: ডয়চে ভেলে

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টি-টুয়েন্টিতে আবারও ৪২ ছক্কার রেকর্ড

পরবর্তী

মরদেহ উত্তোলন করে হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

পরবর্তী
হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন ও ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের. Channel i News - চ্যানেল আই নিউজ

মরদেহ উত্তোলন করে হারিছ চৌধুরীর ডিএনএ টেস্টের নির্দেশ হাইকোর্টের

স্বরাষ্ট্রমন্ত্রীর কম্পিউটারের ফরেনসিক পরীক্ষার জন্য সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কম্পিউটারের ফরেনসিক পরীক্ষার অনুমোদন

সর্বশেষ

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT