দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে ২১ মে।
আজ (১ এপ্রিল) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের সভা শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মোহাম্মদ জাহাংগীর আলম।
তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। মনোননয়পত্র জমা দিতে হবে অনলাইনে।
দ্বিতীয় ধাপে ভোট হবে ১৬১টি উপজেলায়। ৯টি জেলায় ভোট গ্রহণ হবে ইভিএম-এ, বাকিগুলো ব্যালটে।







